২৭/৪৮. অধ্যায়ঃ
স্বামী [বা বিছানাওয়ালা] অস্বীকার না করলে সন্তান তারই হবে
সুনানে নাসাঈ : ৩৪৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৮৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: اخْتَصَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَعَبْدُ بْنُ زَمْعَةَ فِي غُلَامٍ، فَقَالَ سَعْدٌ: هَذَا يَا رَسُولَ اللَّهِ ابْنُ أَخِي عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَيَّ أَنَّهُ ابْنُهُ انْظُرْ إِلَى شَبَهِهِ، وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: أَخِي وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي مِنْ وَلِيدَتِهِ، فَنَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شَبَهِهِ فَرَأَى شَبَهًا بَيِّنًا بِعُتْبَةَ، فَقَالَ: «هُوَ لَكَ يَا عَبْدُ، الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ» فَلَمْ يَرَ سَوْدَةَ قَطُّ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
সাদ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ) এবং আব্দ ইবনু যামআ (রাঃ)-এর মধ্যে একটি সন্তান নিয়ে বিবাদ হয়। সাদ (রাঃ) বলেন : হে আল্লাহর রসূল! এ আমার ভাই, উতবা ইবনু আবু ওয়াক্কাস-এর সন্তান। আমাকে আমার ভাই ওসিয়্যাত করেছিলেন যে, সে তার সন্তান। তার প্রতি লক্ষ্য করে দেখুন [উতবার সাথে] তার সাদৃশ্যতা। আব্দ ইবনু যামআ (রাঃ) বলেন: এ আমার ভাই, আমার পিতার দাসীর গর্ভজাত সন্তান।রাসূলুল্লাহ (ﷺ) লক্ষ্য করে দেখলেন, তার শরীরের গড়নের সাথে উতবার দৃশ্যমান মিল রয়েছে। তিনি (ﷺ) বললেন: হে আব্দ ইবনু যামআ! সে তোমার। কেননা সন্তান গৃহস্বামীর আর যিনাকারীর জন্য পাথর। আর তিনি (ﷺ) তাঁর স্ত্রী সাওদা (রাঃ)-কে বললেন: হে যামআর কন্যা সাওদা, এর থেকে পর্দা কর। এরপর তিনি সাওদা (রাঃ)-কে কখনও দেখেননি।
