২৭/৫০. অধ্যায়ঃ
সন্তান নিয়ে বিবাদ হলে লটারীর ব্যবস্থা করা; আর যায়দ ইবনু আরক্বাম (রাঃ) হতে বর্ণিত, এ বিষয়ের হাদীসে শা'বী (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় বিরোধ
সুনানে নাসাঈ : ৩৪৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৮৯
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْأَجْلَحِ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْخَلِيلِ الْحَضْرَمِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنَ الْيَمَنِ، فَجَعَلَ يُخْبِرُهُ وَيُحَدِّثُهُ وَعَلِيٌّ بِهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَتَى عَلِيًّا ثَلَاثَةُ نَفَرٍ يَخْتَصِمُونَ فِي وَلَدٍ، وَقَعُوا عَلَى امْرَأَةٍ فِي طُهْرٍ، وَسَاقَ الْحَدِيثَ
যায়দ ইবুন আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বসে ছিলাম।ইয়ামানের এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে সেখানকার বিষয়াদি বর্ণনা করে কথাবার্তা বলতে আরম্ভ করল। তখন আলী (রাঃ) সেখানে ছিলেন। সে বলল: হে আল্লাহর রাসূল! আলী (রাঃ)-এর নিকট তিন ব্যক্তি এসে এক সন্তানের ব্যাপারে ঝগড়া করছিল। তারা সকলেই এক ‘তুহর’-এ এক মহিলার সাথে সঙ্গম করার দাবি করেছিল। এভাবে পূর্ণ হাদীস বর্ণনা করেন।
[১] স্ত্রীলোকের দুই হায়েযের মধ্যবর্তী সময়কে ‘তুহর’ (বা পবিত্রতার সময়) বলা হয়।
