২৭/৫০. অধ্যায়ঃ
সন্তান নিয়ে বিবাদ হলে লটারীর ব্যবস্থা করা; আর যায়দ ইবনু আরক্বাম (রাঃ) হতে বর্ণিত, এ বিষয়ের হাদীসে শা'বী (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় বিরোধ
সুনানে নাসাঈ : ৩৪৯০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৯০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ الْأَجْلَحِ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْخَلِيلِ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ يَوْمَئِذٍ بِالْيَمَنِ، فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: شَهِدْتُ عَلِيًّا أُتِيَ فِي ثَلَاثَةِ نَفَرٍ ادَّعَوْا وَلَدَ امْرَأَةٍ، فَقَالَ عَلِيٌّ لِأَحَدِهِمْ: تَدَعُهُ لِهَذَا؟ فَأَبَى وَقَالَ لِهَذَا: تَدَعُهُ لِهَذَا؟ فَأَبَى، وَقَالَ لِهَذَا: تَدَعُهُ لِهَذَا؟ فَأَبَى، قَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنْتُمْ شُرَكَاءُ مُتَشَاكِسُونَ وَسَأَقْرَعُ بَيْنَكُمْ، فَأَيُّكُمْ أَصَابَتْهُ الْقُرْعَةُ فَهُوَ لَهُ وَعَلَيْهِ ثُلُثَا الدِّيَةِ، «فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ»
যায়দ আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নাবী (ﷺ)-এর নিকট বসে ছিলাম, তখন আলী (রাঃ) ইয়ামানে ছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁর [রাসূলুল্লাহ (ﷺ)]-এর নিকট এসে বলল [একদিন] আমি আলী (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। তখন তিন ব্যক্তি তাঁর নিকট এসে এক সন্তানের দাবী করল, যা এক নারীর গর্ভে জন্মায়। তখন আলী (রাঃ) তাদের একজনকে বললেন : তুমি কি এই সন্তানের দাবী এর জন্য ছেড়ে দেবে? সে অস্বীকার করল।এরপর তিনি অন্যজনকে বললেন: তুমি কি এই সন্তানের দাবী এর জন্য ছেড়ে দেবে? সেও অস্বীকৃতি জ্ঞাপন করল। এভাবে তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করায় সেও অস্বীকার করল। আলী (রাঃ) বললেন: তোমরা পরস্পর ঝগড়ায় লিপ্ত অংশীদার। আমি এখন তোমাদের মধ্যে লটারী করব। যার নাম লটারীতে আসবে সে এই সন্তান পাবে এবং তাকে দিয়্যাতের দুই-তৃতীয়াংশ দিতে হবে। রাসূলুল্লাহ (ﷺ) এ ঘটনা শুনে হাসলেন। এমনকি তার মাড়ির দাঁতসমূহ দৃশ্যমান হয়ে গেল।
