২৭/৫০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৪৯১ - তালাক
সন্তান নিয়ে বিবাদ হলে লটারীর ব্যবস্থা করা; আর যায়দ ইবনু আরক্বাম (রাঃ) হতে বর্ণিত, এ বিষয়ের হাদীসে শা‘বী (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় বিরোধ
সুনানে আন-নাসায়ী : ৩৪৯১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৪৯১
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ شَاهِينٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ رَجُلٍ، مِنْ حَضْرَمَوْتَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا عَلَى الْيَمَنِ، فَأُتِيَ بِغُلَامٍ تَنَازَعَ فِيهِ ثَلَاثَةٌ، وَسَاقَ الْحَدِيثَ، خَالَفَهُمْ سَلَمَةُ بْنُ كُهَيْلٍ،---[حكم الألباني] صحيح لغيره
যায়দ ইবনু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) 'আলী (রাঃ)-কে ইয়ামানে প্রেরণ করেন। একদিন একটি শিশু আনা হলো, যাকে তিন ব্যক্তি নেয়ার জন্য ঝগড়া করছিল। হাদীসের শেষ পর্যন্ত অনুরূপ বর্ণনা করলেন।
