২৭/৫০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৪৯২ - তালাক
সন্তান নিয়ে বিবাদ হলে লটারীর ব্যবস্থা করা; আর যায়দ ইবনু আরক্বাম (রাঃ) হতে বর্ণিত, এ বিষয়ের হাদীসে শা‘বী (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় বিরোধ
সুনানে আন-নাসায়ী : ৩৪৯২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৪৯২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي الْخَلِيلِ أَوْ ابْنِ أَبِي الْخَلِيلِ: «أَنَّ ثَلَاثَةَ نَفَرٍ اشْتَرَكُوا فِي طُهْرٍ»، فَذَكَرَ نَحْوَهُ، وَلَمْ يَذْكُرْ زَيْدَ بْنَ أَرْقَمَ وَلَمْ يَرْفَعْهُ، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا صَوَابٌ، وَاللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ»
সালামাহ ইবনু কুহাইল (রহঃ) হতে বর্ণিতঃ
আমি শা'বীকে আবুল খলীল অথবা ইবনু আবুল খলীল হতে হাদীস বর্ণনা করতে শুনেছি। তিন ব্যক্তি একই 'তুহরে' এক নারীর সঙ্গমে শরিক ছিল। এরপর এভাবে হাদীস বর্ণনা করলেন। কিন্তু তিনি যায়দ ইবনু আরকাম-এর নাম উল্লেখ করেননি। আর এ হাদীসকে মারফু'ও করেননি। আবূ 'আবদুর রহমান (রহঃ) বলেন, এ সানাদটি সহীহ। আল্লাহই অধিক জ্ঞাত।
