২৭/৫৩. অধ্যায়ঃ
খুলা'কারিণীর 'ইদ্দাত
সুনানে নাসাঈ : ৩৪৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৯৭
أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، قَالَ: أَخْبَرَنِي شَاذَانُ بْنُ عُثْمَانَ، أَخُو عَبْدَانَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ الرُّبَيِّعَ بِنْتَ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ، أَخْبَرَتْهُ: أَنَّ ثَابِتَ بْنَ قَيْسِ بْنِ شَمَّاسٍ ضَرَبَ امْرَأَتَهُ فَكَسَرَ يَدَهَا، وَهِيَ جَمِيلَةُ بِنْتُ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ، فَأَتَى أَخُوهَا يَشْتَكِيهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى ثَابِتٍ فَقَالَ لَهُ: «خُذِ الَّذِي لَهَا عَلَيْكَ وَخَلِّ سَبِيلَهَا»، قَالَ: نَعَمْ، فَأَمَرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَتَرَبَّصَ حَيْضَةً وَاحِدَةً، فَتَلْحَقَ بِأَهْلِهَا
আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
রুবাইয়্যি বিনতু মু'আব্বিয ইবনু আফরা (রাঃ) তাকে অবহিত করেছেন। সাবিত ইবন কায়স ইবন শাম্মাস (রাঃ) তার স্ত্রীকে মারধর করে হাত ভেঙে দিল। সে ছিল জামিলা বিনতু আবদুল্লাহ ইবন উবাই।তার ভাই রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অভিযোগ করল। তিনি সাবিত (রাঃ)-কে ডেকে আনলেন। সাবিত (রাঃ) এলে তিনি বললেন: তুমি তার নিকট হতে তোমার মাল নিয়ে তাকে ছেড়ে দাও। সাবিত (রাঃ) বললেন: হ্যাঁ, তখন রসূলুল্লাহ (ﷺ) ঐ মহিলাকে এক হায়েয পর্যন্ত অপেক্ষা (‘ইদ্দাত পালন) করার আদেশ করলেন। এরপর তাকে তার মাতাপিতার নিকট চলে যাওয়ার নির্দেশ দিলেন।
