২৭/৫২. অধ্যায়ঃ
স্বামী-স্ত্রীর মধ্যে একজন মুসলিম হলে এবং সন্তানকে ইখতিয়ার প্রদান করা প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩৪৯৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৯৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي زِيَادٌ، عَنْ هِلَالِ بْنِ أُسَامَةَ، عَنْ أَبِي مَيْمُونَةَ، قَالَ: بَيْنَا أَنَا عِنْدَ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ: إِنَّ امْرَأَةً جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: فِدَاكَ أَبِي وَأُمِّي، إِنَّ زَوْجِي يُرِيدُ أَنْ يَذْهَبَ بِابْنِي وَقَدْ نَفَعَنِي وَسَقَانِي مِنْ بِئْرِ أَبِي عِنَبَةَ، فَجَاءَ زَوْجُهَا وَقَالَ: مَنْ يُخَاصِمُنِي فِي ابْنِي؟ فَقَالَ: «يَا غُلَامُ، هَذَا أَبُوكَ وَهَذِهِ أُمُّكَ فَخُذْ بِيَدِ أَيِّهِمَا شِئْتَ»، فَأَخَذَ بِيَدِ أُمِّهِ، فَانْطَلَقَتْ بِهِ
আবূ মায়মূনা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি আবু হুরায়রা (রাঃ)-এর নিকট বসা ছিলাম। তখন তিনি বললেন যে, এক নারী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল: আমার মাতা-পিতা আপনার জন্য কুরবান হোক। আমার স্বামী আমার নিকট হতে আমার ছেলেকে নিয়ে যেতে চায়। অথচ সে আমার অনেক উপকার এসেছে। সে আবু ইনাবা কূপ থেকে পানি এনে আমাকে পান করায়।এমন সময় তার স্বামী সেখানে এসে বলল: আমার ছেলের বিষয়ে আমার সাথে কে বিবাদ করবে? তখন তিনি (নবী (ﷺ)) বললেন: হে পুত্র। এই তোমার পিতা, আর এই তোমার মাতা। এদের মধ্যে যাকে ইচ্ছা, তুমি তার হাত ধর। তখন ছেলে তার মায়ের হাত ধরলো এবং সে তাকে সাথে নিয়ে গেল।
