২৭/৫৫. অধ্যায়ঃ
স্বামী মারা গেলে স্ত্রীর 'ইদ্দাত
সুনানে নাসাঈ : ৩৫০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫০১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، قُلْتُ: عَنْ أُمِّهَا؟ قَالَ: نَعَمْ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ امْرَأَةٍ تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا فَخَافُوا عَلَى عَيْنِهَا أَتَكْتَحِلُ؟ فَقَالَ: «قَدْ كَانَتْ إِحْدَاكُنَّ تَمْكُثُ فِي بَيْتِهَا فِي شَرِّ أَحْلَاسِهَا حَوْلًا، ثُمَّ خَرَجَتْ فَلَا أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»
হামিদ ইব্ন নাফি যয়নব বিন্ত উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
হুমাইদ ইবন নাফি (রহঃ) যায়নাব বিনতে উম্মু সালামা (রাঃ) হতে বর্ণনা করেন। আমি বললাম: যায়নাব তার মাতা উম্মু সালামা (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এক স্ত্রীলোক সম্পর্কে জিজ্ঞেস করল, যার স্বামী মৃত্যুবরণ করেছে। তারা তার চোখের ব্যাপারে শঙ্কিত। সে কি সুরমা ব্যবহার করবে? তিনি (ﷺ) বললেন: এর আগে জাহিলী যুগে তোমাদের প্রত্যেক স্ত্রীলোক নিজের ঘরে বসে থাকত। মোটা ও নিকৃষ্ট বস্ত্র পরিধান করে পূর্ণ এক বছর কাটিয়ে দিত। এরপর বের হত। এখন কি তোমাদের ওপর চার মাস দশ দিন পালন করা কষ্টকর?
