২৭/৫৫. অধ্যায়ঃ
স্বামী মারা গেলে স্ত্রীর 'ইদ্দাত
সুনানে নাসাঈ : ৩৫০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫০২
أَخْبَرَنِي إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ قَيْسِ بْنِ قَهْدٍ الْأَنْصَارِيِّ - وَجَدُّهُ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، وَأُمِّ حَبِيبَةَ، قَالَتَا: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنَّ ابْنَتِي تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا، وَإِنِّي أَخَافُ عَلَى عَيْنِهَا أَفَأَكْحُلُهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ كَانَتْ إِحْدَاكُنَّ تَجْلِسُ حَوْلًا، وَإِنَّمَا هِيَ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، فَإِذَا كَانَ الْحَوْلُ خَرَجَتْ وَرَمَتْ وَرَاءَهَا بِبَعْرَةٍ»
উম্মু হাবীবা (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা বলেন: এক মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বলল, আমার মেয়ের স্বামী মারা গেছে। আর আমি কি তার চোখে সুরমা লাগাতে পারি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: পূর্বে তো তোমাদের নারীরা পূর্ণ এক বছর বসে থাকতো। আর এখন মাত্র চার মাস দশ দিন। আর যখন এক বছর পূর্ণ হতো, তখন ঐ মহিলা বের হয়ে নিজের পেছন দিকে উটের গোবর নিক্ষেপ করতো।
