২৭/৫৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৫০৩ - তালাক
স্বামী মারা গেলে স্ত্রীর ‘ইদ্দাত
সুনানে আন-নাসায়ী : ৩৫০৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৫০৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، يَقُولُ: سَمِعْتُ نَافِعًا، يَقُولُ: عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ، أَنَّهَا سَمِعَتْ حَفْصَةَ بِنْتَ عُمَرَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ تَحِدُّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَّا عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تَحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»
হাফসাহ্ বিনতু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর স্ত্রী হাফসাহ্ বিনতু 'উমর (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা এবং কিয়ামতে বিশ্বাসী কোনো নারীর জন্য স্বামী ছাড়া অন্য কোনো মৃতের জন্য তিনদিনের বেশি শোক পালন করা বৈধ নয়। তবে তার স্বামীর জন্য শোক পালন করবে চারমাস দশদিন।
