২৭/৫৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৫০৪ - তালাক
স্বামী মারা গেলে স্ত্রীর ‘ইদ্দাত
সুনানে আন-নাসায়ী : ৩৫০৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৫০৪
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، قَالَ: أَنْبَأَنَا سَعِيدٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ، عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ تَحِدُّ عَلَى مَيِّتٍ أَكْثَرَ مِنْ ثَلَاثَةِ أَيَّامٍ إِلَّا عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تَحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
সফিয়্যাহ্ বিনতু আবূ 'উবায়দ (রাঃ) সূত্রে নবী (ﷺ)-এর কোনো স্ত্রী হতে এবং উম্মু সালামাহ্ (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: যে নারী আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাসী তার জন্য স্বামী ব্যতীত কোনো মৃতের ওপর তিনদিনের বেশি শোক পালন বৈধ নয়। তবে তার স্বামীর জন্য সে শোক পালন করবে চারমাস দশদিন।
