২৭/৬০. অধ্যায়ঃ
যে স্ত্রীলোকের স্বামী মারা গেছে, তার 'হালাল' ['ইদ্দাত শেষ] না হওয়া পর্যন্ত নিজ ঘরে অবস্থান করা
সুনানে নাসাঈ : ৩৫২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫২৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ شُعْبَةَ، وَابْنُ جُرَيْجٍ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَقَ، عَنْ سَعْدِ بْنِ إِسْحَقَ، عَنْ زَيْنَبَ بِنْتِ كَعْبٍ، عَنْ الْفَارِعَةِ بِنْتِ مَالِكٍ: أَنَّ زَوْجَهَا خَرَجَ فِي طَلَبِ أَعْلَاجٍ فَقَتَلُوهُ، - قَالَ شُعْبَةُ، وَابْنُ جُرَيْجٍ - وَكَانَتْ فِي دَارٍ قَاصِيَةٍ، فَجَاءَتْ وَمَعَهَا أَخُوهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ فَرَخَّصَ لَهَا، حَتَّى إِذَا رَجَعَتْ دَعَاهَا فَقَالَ: «اجْلِسِي فِي بَيْتِكِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ»
ফারিআ বিন্ত মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তার স্বামী তার গোলামদের সন্ধানে বের হলে, তারা তাকে হত্যা করল। শু'বাহ ও ইবনু জুরাইয (রাঃ) বলেন: তার (মহিলার) ঘর ছিল জনবসতি হতে দূরে। পরে সে তার ভাইকে সাথে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেল এবং তাঁর কাছে ঘটনা বর্ণনা করল। তিনি (ﷺ) তাকে অন্যত্র অনুমতি দিলেন। যখন সে চলে যেতে লাগল, তিনি তাকে ডেকে বললেন : তুমি নিজের ঘরেই থাক, যতক্ষণ না ইদ্দাতের বিধান পূর্ণ হয়।
