২৭/৬০. অধ্যায়ঃ

যে স্ত্রীলোকের স্বামী মারা গেছে, তার 'হালাল' ['ইদ্দাত শেষ] না হওয়া পর্যন্ত নিজ ঘরে অবস্থান করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫২৯

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ يَزِيدَ بْنِ مُحَمَّدٍ، عَنْ سَعْدِ بْنِ إِسْحَقَ، عَنْ عَمَّتِهِ زَيْنَبَ بِنْتِ كَعْبٍ، عَنْ الْفُرَيْعَةِ بِنْتِ مَالِكٍ: أَنَّ زَوْجَهَا تَكَارَى عُلُوجًا لِيَعْمَلُوا لَهُ فَقَتَلُوهُ، فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَتْ: إِنِّي لَسْتُ فِي مَسْكَنٍ لَهُ وَلَا يَجْرِي عَلَيَّ مِنْهُ رِزْقٌ، أَفَأَنْتَقِلُ إِلَى أَهْلِي وَيَتَامَايَ وَأَقُومُ عَلَيْهِمْ؟ قَالَ «افْعَلِي»، ثُمَّ قَالَ: «كَيْفَ قُلْتِ؟» فَأَعَادَتْ عَلَيْهِ قَوْلَهَا، قَالَ: «اعْتَدِّي حَيْثُ بَلَغَكِ الْخَبَرُ»

ফুরায়’আ বিন্‌ত মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তার স্বামী অনারব দাসদেরকে তার কাজের জন্য রাখতেন। তারা তাকে হত্যা করলে তিনি এই খবর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বললেন, আমার স্বামীর কোনো ঘরও নেই এবং তিনি খোরপোষের কোনো ব্যবস্থাও করে যাননি। আমি আমার ইয়াতীম সন্তানদের রক্ষণাবেক্ষণে কি আমার পরিবারের কাছে অবস্থান করতে পারি? তিনি (ﷺ) তাকে বললেন: তুমি এরূপ করতে পার।এরপর তিনি (ﷺ) বললেন: কী বলেছিলে? তখন সে যা বলেছিল, তা আবার পুনরাবৃত্তি করল। তিনি (ﷺ) বললেন: ‘ইদ্দাত ঐ স্থানেই পালন কর, যেখানে মৃত্যু সংবাদ তোমার কাছে পৌঁছেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন