২৭/৬৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৫৪৩ - তালাক
বিধবার জন্য মীরাস ফার্য হওয়ার কারণে এক বছরের ভরণ-পোষণ রহিতকরণ
সুনানে আন-নাসায়ী : ৩৫৪৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৫৪৩
أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السِّجْزِيُّ خَيَّاطُ السُّنَّةِ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ النَّحْوِيُّ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ: ﴾وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لِأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ﴿ [البقرة: 240] «نُسِخَ ذَلِكَ بِآيَةِ الْمِيرَاثِ مِمَّا فُرِضَ لَهَا مِنَ الرُّبُعِ وَالثُّمُنِ، وَنَسَخَ أَجَلَ الْحَوْلِ، أَنْ جُعِلَ أَجَلُهَا أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»---[حكم الألباني] حسن صحيح
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لِأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ "তোমাদের মধ্যে যাদের মৃত্যু আসন্ন এবং যাদের স্ত্রীদের রেখে যায়, তারা যেন তাদের স্ত্রীদেরকে ঘর থেকে বের না করে তাদের এক বছরের ভরণ পোষণের ওয়াসিয়্যাত করে”- (সূরা আল বাক্বারাহ্ ২ : ২৪০)এ আয়াতটি মীরাসের আয়াত দ্বারা রহিত করা হয়েছে। যাতে স্ত্রীদের জন্য এক-চতুর্থাংশ বা এক-অষ্টমাংশ অংশ মীরাসের নির্ধারিত করেছেন। আর এক বছর 'ইদ্দাত চারমাস দশদিনের 'ইদ্দাতের দ্বারা রহিত হয়ে গেছে।
