২৭/৭০. অধ্যায়ঃ
তিন ত্বলাক্বপ্রাপ্তা নারীর 'ইদ্দাতকাল বসত ঘর থেকে বের হওয়ার অনুমতি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩৫৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৪৫
أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَاصِمٍ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، أَخْبَرَتْهُ - وَكَانَتْ عِنْدَ رَجُلٍ مِنْ بَنِي مَخْزُومٍ -: أَنَّهُ طَلَّقَهَا ثَلَاثًا وَخَرَجَ إِلَى بَعْضِ الْمَغَازِي، وَأَمَرَ وَكِيلَهُ أَنْ يُعْطِيَهَا بَعْضَ النَّفَقَةِ، فَتَقَالَّتْهَا، فَانْطَلَقَتْ إِلَى بَعْضِ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ عِنْدَهَا فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَذِهِ فَاطِمَةُ بِنْتُ قَيْسٍ طَلَّقَهَا فُلَانٌ، فَأَرْسَلَ إِلَيْهَا بِبَعْضِ النَّفَقَةِ، فَرَدَّتْهَا، وَزَعَمَ أَنَّهُ شَيْءٌ تَطَوَّلَ بِهِ؟ قَالَ: «صَدَقَ»، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَانْتَقِلِي إِلَى أُمِّ كُلْثُومٍ فَاعْتَدِّي عِنْدَهَا» ثُمَّ قَالَ: «إِنَّ أُمَّ كُلْثُومٍ امْرَأَةٌ يَكْثُرُ عُوَّادُهَا، فَانْتَقِلِي إِلَى عَبْدِ اللَّهِ ابْنِ أُمِّ مَكْتُومٍ فَإِنَّهُ أَعْمَى» فَانْتَقَلَتْ إِلَى عَبْدِ اللَّهِ، فَاعْتَدَّتْ عِنْدَهُ حَتَّى انْقَضَتْ عِدَّتُهَا، ثُمَّ خَطَبَهَا أَبُو الْجَهْمِ وَمُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ، فَجَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَسْتَأْمِرُهُ فِيهِمَا، فَقَالَ: «أَمَّا أَبُو الْجَهْمِ فَرَجُلٌ أَخَافُ عَلَيْكِ قَسْقَاسَتَهُ لِلْعَصَا، وَأَمَّا مُعَاوِيَةُ فَرَجُلٌ أَمْلَقُ مِنَ الْمَالِ» فَتَزَوَّجَتْ أُسَامَةَ بْنَ زَيْدٍ بَعْدَ ذَلِكَ---[حكم الألباني] ضعيف الإسناد وقوله أم كلثوم منكر والمحفوظ أم شريك
আবদুর রহমান ইব্ন আসিম (রহঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা বিনত কায়স (রাঃ) তাকে জানিয়েছেন, তিনি মাখযূম গোত্রের এক ব্যক্তির স্ত্রী ছিলেন। তিনি তাঁকে তিন তালাক দেন এবং কোনো এক যুদ্ধে গমন করেন, আর তিনি তার ওয়াকিলের (উকিলের) নিকট বলে যান: তুমি তাঁকে কিছু খরচ দিয়ে দিও। কিন্তু তিনি বলেন, ফাতিমা (রাঃ) তা সামান্য মনে করে ফিরিয়ে দিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কোনো স্ত্রীর নিকট গেলেন। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) ঘরে প্রবেশ করেন, তখন তিনি ঐ ঘরে অবস্থান করছিলেন। তিনি বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! এ ফাতিমা বিনত কায়স। অমুক ব্যক্তি তাকে তালাক দিয়েছে। আর অমুকের মারফত তাকে কিছু খরচ পাঠিয়েছে। সে তা সামান্য মনে করে তা ফিরিয়ে দিয়েছে। সে বলে: এতটুকু দেয়াই তার প্রতি ইহসান। তিনি (ﷺ) বললেন : সে ঠিকই বলেছে।নবী (ﷺ) বললেন, এখন তুমি উম্মু কুলসুম-এর কাছে গিয়ে তোমার ইদ্দত পালন কর। এরপর তিনি আবার বললেন: উম্মু কুলসুম-এর ঘরে মেহমানদের যাতায়াত অধিক হয়। তাহলে তুমি আবদুল্লাহ ইবন উম্মু মাকতুম-এর কাছে থাক। কেননা, সে অন্ধ। তিনি আবদুল্লাহ (রাঃ)-এর নিকট চলে গেলেন এবং সেখানে তার ইদ্দত পালন করলেন। ইদ্দতের সময় পূর্ণ হলে আবু জাহম এবং মু’আবিয়াহ ইবন আবু সুফইয়ান বিয়ের প্রস্তাব পাঠালেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে এ দুই ব্যক্তি ব্যাপারে পরামর্শ করলেন। তিনি বললেন: আমি তো তোমার জন্য জাহমের লাঠির ভয় করি। মু’আবিয়াহ তো গরীব লোক। ফাতিমা (রাঃ) বলেন: এরপরে সে উসামা ইবন যায়দ (রাঃ)-কে বিবাহ করেন।
