২৭/৭০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৫৪৬ - তালাক
তিন ত্বলাক্বপ্রাপ্তা নারীর ‘ইদ্দাতকাল বসত ঘর থেকে বের হওয়ার অনুমতি প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৩৫৪৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৫৪৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ أَبِي عَمْرِو بْنِ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ فَطَلَّقَهَا آخِرَ ثَلَاثِ تَطْلِيقَاتٍ، فَزَعَمَتْ فَاطِمَةُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَفْتَتْهُ فِي خُرُوجِهَا مِنْ بَيْتِهَا «فَأَمَرَهَا أَنْ تَنْتَقِلَ إِلَى ابْنِ أُمِّ مَكْتُومٍ الْأَعْمَى» فَأَبَى مَرْوَانُ، أَنْ يُصَدِّقَ فَاطِمَةَ فِي خُرُوجِ الْمُطَلَّقَةِ مِنْ بَيْتِهَا قَالَ عُرْوَةُ: «أَنْكَرَتْ عَائِشَةُ ذَلِكَ عَلَى فَاطِمَةَ»
ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ সালামাহ্ ইবনু 'আবদুর রহমান (রহঃ) সূত্রে ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ) হতে বর্ণিত। তিনি তাঁকে জানিয়েছেন যে, তিনি আবূ 'আম্র ইবনু হাফস্ (রাঃ)-এর বিবাহাধীনে ছিলেন। তিনি তাঁকে চূড়ান্ত তিন তালাক দিলেন। ফাত্বিমাহ্ (রাঃ) বলেন যে, এরপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে নিজের ঘর হতে বের হওয়ার ফাতাওয়া চাইলেন। তিনি (ﷺ) তাঁকে ইবনু উম্মু মাকতুম (রাঃ)-এর ঘরে যাওয়ার অনুমতি দিলেন। রাবী বলেন: মারওয়ান তালাকপ্রাপ্তার ঘর থেকে বের হওয়ার বিষয়ে ফাত্বিমার্কে বিশ্বাস করতে অস্বীকার করেন। আর 'উরওয়াহ্ (রহঃ) বলেন, 'আয়িশাহ্ (রাঃ)-ও ফাত্বিমাহ্ (রাঃ)-এর কথা প্রত্যাখ্যান করেছেন।
