২৭/৭০. অধ্যায়ঃ
তিন ত্বলাক্বপ্রাপ্তা নারীর 'ইদ্দাতকাল বসত ঘর থেকে বের হওয়ার অনুমতি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩৫৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৪৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا حَفْصٌ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ فَاطِمَةَ، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، زَوْجِي طَلَّقَنِي ثَلَاثًا وَأَخَافُ أَنْ يُقْتَحَمَ عَلَيَّ، «فَأَمَرَهَا» فَتَحَوَّلَتْ
হিশাম (রহঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছে, এখন আমার ভয় হয়, আমার নিকট হঠাৎ কেউ ঢুকে পড়তে পারে। তখন তিনি তাকে সেখান থেকে অন্যখানে যাওয়ার অনুমতি দিলেন।
