২৭/৭০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৫৪৮ - তালাক
তিন ত্বলাক্বপ্রাপ্তা নারীর ‘ইদ্দাতকাল বসত ঘর থেকে বের হওয়ার অনুমতি প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৩৫৪৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৫৪৮
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ مَاهَانَ بَصْرِيٌّ، عَنْ هُشَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سَيَّارٌ، وَحُصَيْنٌ، وَمُغِيرَةُ، وَدَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، وَإِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، وَذَكَرَ آخَرِينَ، عَنْ الشَّعْبِيِّ، قَالَ: دَخَلْتُ عَلَى فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، فَسَأَلْتُهَا عَنْ قَضَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهَا؟ فَقَالَتْ: طَلَّقَهَا زَوْجُهَا الْبَتَّةَ، فَخَاصَمَتْهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السُّكْنَى وَالنَّفَقَةِ، قَالَتْ: «فَلَمْ يَجْعَلْ لِي سُكْنَى وَلَا نَفَقَةً، وَأَمَرَنِي أَنْ أَعْتَدَّ فِي بَيْتِ ابْنِ أُمِّ مَكْتُومٍ»
ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ) হতে বর্ণিতঃ
শা'বী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ)-এর নিকট গিয়ে তাঁর ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-এর ফায়সালার কথা জিজ্ঞেস করলাম। তিনি বললেন: তাঁর স্বামী তাঁকে চূড়ান্ত তালাক দেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তাঁর বাসস্থান ও ভরণ-পোষণের ব্যাপারে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন: তিনি (ﷺ) আমার জন্য বাসস্থান ও ভরণ-পোষণ নির্ধারণ করেননি। বরং আমাকে ইবনু উম্মু মাকতূম (রাঃ)-এর ঘরে ইদ্দত পালন করার আদেশ দেন।
