২৭/৭০. অধ্যায়ঃ
তিন ত্বলাক্বপ্রাপ্তা নারীর 'ইদ্দাতকাল বসত ঘর থেকে বের হওয়ার অনুমতি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩৫৪৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৪৯
أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ الصَّاغَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْجَوَّابِ، قَالَ: حَدَّثَنَا عَمَّارٌ - هُوَ ابْنُ رُزَيْقٍ -، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، قَالَتْ: طَلَّقَنِي زَوْجِي فَأَرَدْتُ النُّقْلَةَ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «انْتَقِلِي إِلَى بَيْتِ ابْنِ عَمِّكِ عَمْرِو بْنِ أُمِّ مَكْتُومٍ، فَاعْتَدِّي فِيهِ» فَحَصَبَهُ الْأَسْوَدُ، وَقَالَ: «وَيْلَكَ لِمَ تُفْتِي بِمِثْلِ هَذَا؟» قَالَ عُمَرُ: " إِنْ جِئْتِ بِشَاهِدَيْنِ يَشْهَدَانِ أَنَّهُمَا سَمِعَاهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِلَّا لَمْ نَتْرُكْ كِتَابَ اللَّهِ لِقَوْلِ امْرَأَةٍ: {لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ} [الطلاق: 1] "
শা’বী (রহঃ) হতে বর্ণিতঃ
আমাকে আমার স্বামী তালাক দিল। আমি স্থানান্তরের ইচ্ছায় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গেলাম। তিনি (ﷺ) বললেন: “তুমি তোমার চাচাত ভাই ‘আমর ইবন উম্মু মাকতূমের ঘরে তোমার ‘ইদ্দত পালন কর।”এ কথা শুনে আসওয়াদ তাঁকে পাথর ছুড়ে বললেন: “আপনার ধ্বংস! আপনি এরূপ ফতোয়া কেন দিয়েছেন?”উমর (রাঃ) [ফাতিমা (রাঃ)-কে] বললেন, “তুমি দুজন সাক্ষী আনো, যারা এ সাক্ষ্য দেবে যে, আমরা তা রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছি। নইলে আমরা একজন মহিলার কথায় আল্লাহর কিতাবকে ছাড়বো না। আর তা হলো: “ঐ মহিলাদেরকে তাদের ঘর হতে বের করো না, আর তারাও যেন বের না হয়, যদি না তারা প্রকাশ্য অশ্লীলতার কাজে লিপ্ত হয়।"
