২৭/৭১. অধ্যায়ঃ
যার স্বামী মারা গেছে, দিনের বেলায় তার বাড়ি থেকে বের হওয়া
সুনানে নাসাঈ : ৩৫৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৫০
أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: طُلِّقَتْ خَالَتُهُ فَأَرَادَتْ أَنْ تَخْرُجَ إِلَى نَخْلٍ لَهَا، فَلَقِيَتْ رَجُلًا فَنَهَاهَا، فَجَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اخْرُجِي، فَجُدِّي نَخْلَكِ، لَعَلَّكِ أَنْ تَصَدَّقِي وَتَفْعَلِي مَعْرُوفًا»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর খালাকে তালাক দেয়ার পর তিনি তার খেজুর বাগানে যেতে চাইলেন। পথে এক ব্যক্তির সাথে দেখা হলে সে তাকে নিষেধ করল। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলে তিনি বললেন: তুমি গিয়ে তোমার খেজুর সংগ্রহ কর। হয়তো তুমি সদকা করবে এবং কল্যাণের কাজ করবে।
