২৭/৭৩. অধ্যায়ঃ

ত্বলাক্বে বায়িনপ্রাপ্তা গর্ভবতী মহিলার ভরণ-পোষণ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৫২

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعَيْبٍ، قَالَ: قَالَ الزُّهْرِيُّ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ عُثْمَانَ، طَلَّقَ ابْنَةَ سَعِيدِ بْنِ زَيْدٍ، وَأُمُّهَا حَمْنَةُ بِنْتُ قَيْسٍ الْبَتَّةَ، فَأَمَرَتْهَا خَالَتُهَا فَاطِمَةُ بِنْتُ قَيْسٍ، بِالِانْتِقَالِ مِنْ بَيْتِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَسَمِعَ بِذَلِكَ مَرْوَانُ فَأَرْسَلَ إِلَيْهَا فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَى مَسْكَنِهَا حَتَّى تَنْقَضِيَ عِدَّتُهَا، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُخْبِرُهُ، أَنَّ خَالَتَهَا فَاطِمَةَ أَفْتَتْهَا بِذَلِكَ، وَأَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَفْتَاهَا بِالِانْتِقَالِ حِينَ طَلَّقَهَا أَبُو عَمْرِو بْنُ حَفْصٍ الْمَخْزُومِيُّ، فَأَرْسَلَ مَرْوَانُ قَبِيصَةَ بْنَ ذُؤَيْبٍ إِلَى فَاطِمَةَ فَسَأَلَهَا عَنْ ذَلِكَ؟ فَزَعَمَتْ أَنَّهَا كَانَتْ تَحْتَ أَبِي عَمْرٍو لَمَّا أَمَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ عَلَى الْيَمَنِ، خَرَجَ مَعَهُ، فَأَرْسَلَ إِلَيْهَا بِتَطْلِيقَةٍ، وَهِيَ بَقِيَّةُ طَلَاقِهَا، فَأَمَرَ لَهَا الْحَارِثَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ بِنَفَقَتِهَا، فَأَرْسَلَتْ إِلَى الْحَارِثِ وَعَيَّاشٍ تَسْأَلُهُمَا النَّفَقَةَ الَّتِي أَمَرَ لَهَا بِهَا زَوْجُهَا؟ فَقَالَا: وَاللَّهِ مَا لَهَا عَلَيْنَا نَفَقَةٌ إِلَّا أَنْ تَكُونَ حَامِلًا، وَمَا لَهَا أَنْ تَسْكُنَ فِي مَسْكَنِنَا إِلَّا بِإِذْنِنَا، فَزَعَمَتْ فَاطِمَةُ، أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، «فَصَدَّقَهُمَا» قَالَتْ: فَقُلْتُ: أَيْنَ أَنْتَقِلُ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «انْتَقِلِي عِنْدَ ابْنِ أُمِّ مَكْتُومٍ وَهُوَ الْأَعْمَى الَّذِي عَاتَبَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي كِتَابِهِ» فَانْتَقَلْتُ عِنْدَهُ، فَكُنْتُ أَضَعُ ثِيَابِي عِنْدَهُ حَتَّى أَنْكَحَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، زَعَمَتْ أُسَامَةَ بْنَ زَيْدٍ

উবায়দুল্লাহ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উতবা (রহঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবন আমর ইবন উসমান (রহঃ) সা'ঈদ ইবন যায়দের মেয়েকে চূড়ান্ত তালাক দিলেন। এ মেয়ের মার নাম ছিল হামনাহ বিনত কায়স। তিনি তাকে এমন তালাক দিলেন, যা দ্বারা সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ তিন তালাক।তার খালা ফাতিমা বিনত কায়স (রাঃ) তাকে নির্দেশ দিলেন: তুমি আবদুল্লাহ ইবন আমরের ঘর থেকে চলে যাও। মারওয়ান এ কথা শুনে আবদুল্লাহ ইবন উসমান-এর স্ত্রীকে নির্দেশ দিলেন: তোমার ইদ্দত পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি নিজের ঘরেই থাক। আবদুল্লাহ ইবন আমরের স্ত্রী মারওয়ান-এর কাছে লোক পাঠিয়ে জানালেন যে, আমাকে আমার খালা ফাতিমা (রাঃ) ঘর হতে চলে যেতে নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ঐ সময় ঘর হতে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন, যখন তাকে আবু আমর ইবন হাফস তালাক দিয়েছে। মারওয়ান এ ঘটনা জানতে পেরে ক্ববীসা ইবন জুয়াইব-কে ফাতিমা (রাঃ)-এর কাছে পাঠালেন।এ বিষয়ে তিনি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন: আমার স্বামী আবু আমর (রাঃ) আলী (রাঃ)-এর সাথে চলে যান। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ইয়ামানের শাসক নিযুক্ত করেন। সেখানে গিয়ে আমার স্বামী আমাকে এক তালাক দিয়ে পাঠান। তা ছিল তার শেষ তালাক। তখন হারিস ইবন হিশাম (রাঃ) এবং আইয়াশ ইবন আবু রবিয়াহ (রাঃ)-কে বলে পাঠালাম আমাকে ভরণ-পোষণ দেয়ার জন্য। আমি আমার ভরণ-পোষণের জন্য তাদের নিকট লোক পাঠালাম, যা আমার স্বামী আমাকে দিতে বলেছিল। তারা বললেন: আল্লাহর কসম! আমাদের কাছে তার জন্য কোনো ভরণ-পোষণ নেই। যদি সে গর্ভবতী হয়, তবে তা ভিন্ন কথা। আমাদের সম্মতি ছাড়া সে যেন আমাদের ঘরে না থাকে।ফাতিমা (রাঃ) বলেন: তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে তাঁকে এ ঘটনা জানালাম। তিনি তাদের সত্যায়ন করলেন। আমি বললাম : হে আল্লাহর রাসূল! আমি এখন কোথায় যাব? তিনি (ﷺ) বললেন: ইবন উম্মু মাকতূম-এর কাছে চলে যাও। সেই অন্ধ লোক, যার জন্য আল্লাহ তা'আলা তাঁর কিতাবে তাঁকে (নবী (ﷺ)-কে) মৃদু ভর্ৎসনা করেছিলেন। আমি তাঁর কাছে চলে গেলাম। আমি তাঁর সামনে আমার কাপড় পরিবর্তন করতাম। এরপর রাসূলুল্লাহ (ﷺ) উসামা ইবন যায়দ (রাঃ)-এর সাথে তাকে বিবাহ দেন।

[১] কাফীয একটি পরিমাপ পাত্র।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন