২৭/৭৪. অধ্যায়ঃ
আক্বরা' প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৩৫৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৫৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ الْمُنْذِرِ بْنِ الْمُغِيرَةِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ فَاطِمَةَ ابْنَةَ أَبِي حُبَيْشٍ، حَدَّثَتْهُ أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَكَتْ إِلَيْهِ الدَّمَ؟ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكَ عِرْقٌ، فَانْظُرِي إِذَا أَتَاكِ قُرْؤُكِ فَلَا تُصَلِّي، فَإِذَا مَرَّ قُرْؤُكِ فَلْتَطْهُرِي»، قَالَ: «ثُمَّ صَلِّي مَا بَيْنَ الْقُرْءِ إِلَى الْقُرْءِ»
ফাতিমা বিন্ত আবূ হুবায়শ (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা বিনতে আবু হুবাইশ (রাঃ) বলেন: তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে রক্তস্রাবের কথা বললেন। তিনি (ﷺ) তাকে বললেন: এই রক্ত কোনো শিরা হতে প্রবাহিত হয়ে থাকে। তোমার হায়জ আরম্ভ হলে তুমি এর প্রতি লক্ষ্য রাখ। তখন সালাত আদায় করবে না। হায়জের সময় চলে গেলে তুমি পবিত্র হবে। তিনি (ﷺ) বললেন: এরপর উভয় হায়জের মধ্যবর্তী সময় সালাত আদায় করবে।
[১] (আরবি) শব্দটি (আরবি) এর বহুবচন। অর্থ – হায়েয। কেউ কেউ এর অর্থ নেন- হায়েয থেকে পবিত্র থাকাকালীন সময়।
