২৭/৭৫. অধ্যায়ঃ

তিন ত্বলাক্বের পর ফিরিয়ে নেয়ার হুকুম নাসেখ হওয়া প্রসঙ্গ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৫৪

حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ النَّحْوِيُّ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ: {مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا} [البقرة: 106] وَقَالَ: {وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ} [النحل: 101] الْآيَةَ، وَقَالَ: {يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ وَعِنْدَهُ أُمُّ الْكِتَابِ} [الرعد: 39] «فَأَوَّلُ مَا نُسِخَ مِنَ الْقُرْآنِ الْقِبْلَةُ»، وَقَالَ: {وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ} [البقرة: 228]- إِلَى قَوْلِهِ - {إِنْ أَرَادُوا إِصْلَاحًا} [البقرة: 228] «وَذَلِكَ بِأَنَّ الرَّجُلَ كَانَ إِذَا طَلَّقَ امْرَأَتَهُ فَهُوَ أَحَقُّ بِرَجْعَتِهَا وَإِنْ طَلَّقَهَا ثَلَاثًا فَنَسَخَ ذَلِكَ»، وَقَالَ: {الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ} [البقرة: 229]---[حكم الألباني] حسن صحيح

ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর বাণীঃ ‘‘আমি কোনো আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই, তা থেকে উত্তম অথবা তারই মতো আয়াত নিয়ে আসি...’’- (সূরা আল-বাকারা ২: ১০৬)। এ আয়াতের তাফসীরে বর্ণনা করেন, ‘আমি কোনো আয়াত রহিত করলে অথবা ভুলিয়ে দিলে, তা হতে উত্তম বা তার সমতুল্য কোনো আয়াত আনি।’ইবনু আব্বাস (রাঃ)-এরপর অন্য একটি আয়াত বর্ণনা করেনঃ ‘‘যখন আমি এক আয়াতের পরিবর্তে অন্য আয়াত আনি, আল্লাহ যা নাযিল করেন, তা তিনি-ই ভাল জানেন...’’- (সূরা আন-নাহল ১৬: ১০১)।আল্লাহর বাণীঃ ‘‘আল্লাহ যা ইচ্ছা তা নিশ্চিহ্ন করেন এবং যা ইচ্ছা তা প্রতিষ্ঠিত রাখেন, আর তাঁরই নিকট আছে কিতাবের মূল’’- (সূরা আর-রাদ ১৩: ৩৯)।এরপর ইবনু আব্বাস (রাঃ) বলেনঃ সর্বপ্রথম কুরআনে যা রহিত হয়েছিল, তা ছিল কেবলা।ইবনু আব্বাস (রাঃ) আরো বলেন, আল্লাহর বাণীঃ ‘মহিলারা তিন হায়েয পর্যন্ত অপেক্ষা করবে। তাদের জন্য বৈধ নয় আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা।’ ..... যদি তারা আপোষ-মীমাংসার ইচ্ছা রাখে..."- (সূরা আল-বাকারা ২: ২২৮)।তিনি এ আয়াত বর্ণনা করতে গিয়ে বলেন, এ অবস্থা এরূপ ছিল, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিত, তখন তারই নিকট তাকে ফিরিয়ে নেয়ার অধিকারী থাকত, যদিও সে তাকে তিন তালাক দিয়ে থাকে। আল্লাহ তা রহিত করে বলেনঃ ‘‘তালাক দু’বার। এরপর স্ত্রীকে হয় বিধিমত রেখে দাও, না হয় সদয়ভাবে মুক্ত করে দাও..."- (সূরা আল-বাকারা ২: ২২৯)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন