২৭/৭৬. অধ্যায়ঃ
স্ত্রীকে ফিরিয়ে নেয়া
সুনানে নাসাঈ : ৩৫৫৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৫৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ يُونُسَ بْنَ جُبَيْرٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، قَالَ: طَلَّقْتُ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرُ فَذَكَرَ لَهُ ذَلِكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرْهُ أَنْ يُرَاجِعَهَا، فَإِذَا طَهُرَتْ - يَعْنِي - فَإِنْ شَاءَ فَلْيُطَلِّقْهَا» قُلْتُ لِابْنِ عُمَرَ: فَاحْتَسَبْتَ مِنْهَا؟ فَقَالَ: مَا يَمْنَعُهَا، أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার স্ত্রীকে তার হায়জ অবস্থায় তালাক দিই। এরপর উমর (রাঃ) নবী (ﷺ)-এর নিকট এসে এই ঘটনা জানালে নবী (ﷺ) বললেন: সে যেন তাকে ফিরিয়ে নেয়। তারপর যখন সে পবিত্র হবে, তখন ইচ্ছা হলে তালাক দেবে। আমি ইবনু উমর (রাঃ)-কে বললাম: এই তালাকও আপনি হিসাব করেছেন? তিনি বললেন: তবে কী, তুমি বল তো যদি কোনো ব্যক্তি অপারগ হয়- কিংবা নির্বুদ্ধিতার কাজ করে।
