২৭/৭৬. অধ্যায়ঃ
স্ত্রীকে ফিরিয়ে নেয়া
সুনানে নাসাঈ : ৩৫৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৫৬
حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: أَنْبَأَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ ابْنِ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، ح وأَخْبَرَنَا زُهَيْرٌ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالُوا: إِنَّ ابْنَ عُمَرَ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَذَكَرَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مُرْهُ فَلْيُرَاجِعْهَا حَتَّى تَحِيضَ حَيْضَةً أُخْرَى، فَإِذَا طَهُرَتْ فَإِنْ شَاءَ طَلَّقَهَا، وَإِنْ شَاءَ أَمْسَكَهَا، فَإِنَّهُ الطَّلَاقُ الَّذِي أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ» قَالَ تَعَالَى: {فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ} [الطلاق: 1]
ইবন উমর হতে বর্ণিতঃ
তিনি তাঁর স্ত্রীকে তার হায়জ অবস্থায় তালাক দিয়ে দিলেন। উমর (রাঃ) নবী (ﷺ)-এর নিকট এই ঘটনা বর্ণনা করলে তিনি বললেন: “তাকে বলে দাও, অন্য হায়জ না আসা পর্যন্ত সে যেন তাকে ফিরিয়ে নেয়। এরপর সে পবিত্র হলে ইচ্ছা করলে তালাক দেবে বা রেখে দেবে। কেননা, এই তালাকই হবে সে তালাক, মহান ও মহীয়ান আল্লাহ তাকে যার আদেশ করেছেন।” আল্লাহ তা’আলা বলেছেন: "...তাদের তালাক দেবে ‘ইদ্দাতের প্রতি লক্ষ্য রেখে..."- (সূরা আত্ তালাক ৬৫: ১)।
