২৭/৭৬. অধ্যায়ঃ
স্ত্রীকে ফিরিয়ে নেয়া
সুনানে নাসাঈ : ৩৫৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৫৭
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ،، قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ: كَانَ ابْنُ عُمَرَ، إِذَا سُئِلَ عَنِ الرَّجُلِ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَيَقُولُ: أَمَّا إِنْ طَلَّقَهَا وَاحِدَةً أَوِ اثْنَتَيْنِ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا ثُمَّ يُمْسِكَهَا حَتَّى تَحِيضَ حَيْضَةً أُخْرَى ثُمَّ تَطْهُرَ، ثُمَّ يُطَلِّقَهَا قَبْلَ أَنْ يَمَسَّهَا، وَأَمَّا إِنْ طَلَّقَهَا ثَلَاثًا، فَقَدْ عَصَيْتَ اللَّهَ فِيمَا أَمَرَكَ بِهِ مِنْ طَلَاقِ امْرَأَتِكَ، وَبَانَتْ مِنْكَ امْرَأَتُكَ»
নাফি (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু উমর (রাঃ)-এর নিকট যখন ঐ ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞেস করা হতো, যে তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছে। তিনি বলতেন: সে যদি এক অথবা দুই তালাক দেয় তবে রাসূলুল্লাহ (ﷺ) বলেন: সে ব্যক্তি স্ত্রীকে ফিরিয়ে নেবে, এরপর অন্য হায়েজের পরে পাক হওয়া পর্যন্ত তাকে রাখবে। [সে পাক হলে] পরে তাকে সহবাসের পূর্বে তালাক দেবে।আর যদি তিন তালাক একত্রে দিয়ে থাক, তবে আল্লাহ তোমাকে স্ত্রী তালাক দেয়ার ব্যাপারে যে আদেশ করেছেন, তুমি তা বিরুদ্ধাচরণ করলে এবং তোমার স্ত্রী তোমার থেকে বিচ্ছিন্ন [বায়িন] হয়ে যাবে।
