৩/৫. অধ্যায়ঃ
ইস্তিহাযাগ্রস্ত মহিলার দু'টি সলাত একত্রিত করা আর যখন একত্রিত করবে তজ্জন্য গোসল করা প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩৬০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً مُسْتَحَاضَةً عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ لَهَا: «إِنَّهُ عِرْقٌ عَانِدٌ، وَأُمِرَتْ أَنْ تُؤَخِّرَ الظُّهْرَ وَتُعَجِّلَ الْعَصْرَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلًا وَاحِدًا، وَتُؤَخِّرَ الْمَغْرِبَ وَتُعَجِّلَ الْعِشَاءَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلًا وَاحِدًا، وَتَغْتَسِلَ لِصَلَاةِ الصُّبْحِ غُسْلًا وَاحِدًا»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সময়ে ইস্তিহাযায় আক্রান্ত কোনো মহিলাকে বলা হলো, এটি একটা শিরা মাত্র যা হতে ক্রমাগত রক্ত বের হয়। তাকে আদেশ করা হলো, সে যেন যুহরের সালাত শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করে এবং আসরের সালাত প্রথম ওয়াক্তে আদায় করে আর উভয় সালাতের জন্যে একবার গোসল করে, আর মাগরিবের সালাত দেরিতে, ইশার সালাত প্রথম ওয়াক্তে আদায় করবে এবং উভয় সালাতের জন্যে যেন একবার গোসল করে। আর ফজরের সালাতের জন্যে একবার গোসল করে।
