৩/৫. অধ্যায়ঃ
ইস্তিহাযাগ্রস্ত মহিলার দু'টি সলাত একত্রিত করা আর যখন একত্রিত করবে তজ্জন্য গোসল করা প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬১
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنِ الْقَاسِمِ، عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ قَالَتْ: قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا مُسْتَحَاضَةٌ فَقَالَ: «تَجْلِسُ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلُ وَتُؤَخِّرُ الظُّهْرَ وَتُعَجِّلُ الْعَصْرَ وَتَغْتَسِلُ وَتُصَلِّي، وَتُؤَخِّرُ الْمَغْرِبَ وَتُعَجِّلُ الْعِشَاءَ وَتَغْتَسِلُ وَتُصَلِّيهِمَا جَمِيعًا، وَتَغْتَسِلُ لِلْفَجْرِ»
যায়নাব বিনত জাহশ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বললাম যে, আমি ইস্তিহাযাগ্রস্ত। তিনি (ﷺ) বললেন, সে তার হায়েজের দিনগুলোতে সালাত আদায় থেকে বিরত থাকবে, পরে গোসল করবে। যুহরের সালাত বিলম্বে এবং আসরের সালাত প্রথম ওয়াক্তে গোসল করে আদায় করবে এবং আবার গোসল করে মাগরিবকে পিছিয়ে আর ইশার প্রথমভাগে আদায় করবে এবং ফজরের জন্যে একবার গোসল করবে।
