৩/৬. অধ্যায়ঃ
হায়য ও ইস্তিহাযার রক্তের পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو وَهُوَ ابْنُ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ فَاطِمَةَ بِنْتِ أَبِي حُبَيْشٍ أَنَّهَا كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ دَمُ الْحَيْضِ فَإِنَّهُ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ، وَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي؛ فَإِنَّمَا هُوَ عِرْقٌ» قَالَ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ هَذَا مِنْ كِتَابِهِ---[حكم الألباني] حسن صحيح
ফাতিমা বিন আবূ হুরায়শ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ইস্তিহাযাগ্রস্ত হলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, “হায়জের রক্ত হয় কালো বর্ণের যা চেনা যায়। এ সময় তুমি সালাত থেকে বিরত থাকবে। আর যদি হায়জের রক্ত না হয় তবে ওজু করে নিবে। কারণ তা হচ্ছে শিরা থেকে নির্গত রক্ত বিশেষ।”মুহাম্মাদ ইবনুল মুসান্না বলেন, এ হাদিসটি ইবনু আবি আদী আমাদের নিকট তার কিতাব হতে বর্ণনা করেছেন।
