৩০/৩. অধ্যায়ঃ

এক-তৃতীয়াংশ ওয়াসিয়্যাত করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৩০

أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْكَبِيرِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، قَالَ: حَدَّثَنَا بُكَيْرُ بْنُ مِسْمَارٍ، قَالَ: سَمِعْتُ عَامِرَ بْنَ سَعْدٍ، عَنْ أَبِيهِ: أَنَّهُ اشْتَكَى بِمَكَّةَ فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَآهُ سَعْدٌ بَكَى وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَمُوتُ بِالْأَرْضِ الَّتِي هَاجَرْتُ مِنْهَا، قَالَ: «لَا إِنْ شَاءَ اللَّهُ»، وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أُوصِي بِمَالِي كُلِّهِ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «لَا»، قَالَ: يَعْنِي بِثُلُثَيْهِ؟ قَالَ: «لَا»، قَالَ: فَنِصْفَهُ، قَالَ: «لَا»، قَالَ: فَثُلُثَهُ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الثُّلُثَ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَتْرُكَ بَنِيكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَتْرُكَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ»

আমির ইব্‌ন সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

আমির ইবন সাদ (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি মক্কায় অসুস্থ হয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে দেখতে আসেন। সাঈদ (রাঃ) তাঁকে দেখে কেঁদে ফেললেন এবং বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি কি যেখান হতে হিজরত করেছি, সেখানেই মৃত্যুবরণ করব? তিনি (ﷺ) বললেন: না; ইনশাআল্লাহ।হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি কি আমার সকল সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াসিয়াত করে যাব? তিনি (ﷺ) বললেন: না। দুই-তৃতীয়াংশ? তিনি (ﷺ) বললেন: না। তিনি বললেন: অর্ধেক? তিনি (ﷺ) বললেন: না। তিনি বললেন: তাহলে এক-তৃতীয়াংশ? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হ্যাঁ, এক-তৃতীয়াংশ; আর এক-তৃতীয়াংশও অনেক বেশি। যদি তুমি তোমার সন্তানদেরকে সচ্ছল রেখে যাও, তবে তা তাদেরকে অভাবী হয়ে লোকেদের কাছে হাত পেতে বেড়ানোর চেয়ে উত্তম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন