৩০/৩. অধ্যায়ঃ

এক-তৃতীয়াংশ ওয়াসিয়্যাত করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৩১

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ: عَادَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِي، فَقَالَ: «أَوْصَيْتَ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «بِكَمْ؟» قُلْتُ: بِمَالِي كُلِّهِ فِي سَبِيلِ اللَّهِ، قَالَ: «فَمَا تَرَكْتَ لِوَلَدِكَ؟» قُلْتُ: هُمْ أَغْنِيَاءُ، قَالَ: «أَوْصِ بِالْعُشْرِ»، فَمَا زَالَ يَقُولُ وَأَقُولُ حَتَّى قَالَ: «أَوْصِ بِالثُّلُثِ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ»

সা'দ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমার অসুস্থতার সময় রসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখতে এলেন এবং বললেন: তুমি কি কোনো কিছু ওয়াসিয়্যত করেছ? আমি বললাম: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: কতটুকু? আমি বললাম: আমার সকল সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াসিয়্যত করেছি।তিনি (ﷺ) বললেন: তুমি তোমার সন্তানের জন্য কী রেখে যাচ্ছ? আমি বললাম: তারা সবাই ধনী। তিনি (ﷺ) বললেন: এক-দশমাংশ ওয়াসিয়্যত কর। এভাবে তিনি (ﷺ) বলতে থাকেন; আর আমিও বলতে থাকি। অবশেষে তিনি (ﷺ) বললেন: এক-তৃতীয়াংশের ওয়াসিয়্যত কর। আর এক-তৃতীয়াংশও অনেক অথবা বড় একটি অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন