৩০/৩. অধ্যায়ঃ
এক-তৃতীয়াংশ ওয়াসিয়্যাত করা
সুনানে নাসাঈ : ৩৬৩২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৩২
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَهُ فِي مَرَضِهِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أُوصِي بِمَالِي كُلِّهِ؟ قَالَ: «لَا»، قَالَ: فَالشَّطْرَ؟ قَالَ: «لَا»، قَالَ: فَالثُّلُثَ؟ قَالَ: «الثُّلُثَ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ»
সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) তাঁকে দেখতে আসেন। হে আল্লাহর রসূল (ﷺ)! আমি কি আমার মাল (সম্পদ) সম্পর্কে ওসিয়ত করব? তিনি (ﷺ) বললেন: না। তিনি বললেন: তাহলে অর্ধেক? তিনি (ﷺ) পুনরায় বললেন: না। তিনি (রাঃ) বললেন: এক-তৃতীয়াংশের? তিনি (ﷺ) বললেন: এক-তৃতীয়াংশের ওসিয়ত কর। আর এক-তৃতীয়াংশও অনেক অথবা বড় একটি অংশ।
