৩০/৩. অধ্যায়ঃ
এক-তৃতীয়াংশ ওয়াসিয়্যাত করা
সুনানে নাসাঈ : ৩৬৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৩৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْفَحَّامُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى سَعْدًا يَعُودُهُ، فَقَالَ لَهُ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، أُوصِي بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: «لَا»، قَالَ: فَأُوصِي بِالنِّصْفِ؟ قَالَ: «لَا»، قَالَ: فَأُوصِي بِالثُّلُثِ؟ قَالَ: «نَعَمْ، الثُّلُثَ، وَالثُّلُثُ كَثِيرٌ، أَوْ كَبِيرٌ، إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ فُقَرَاءَ يَتَكَفَّفُونَ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
সা’দ (রাঃ) অসুস্থ থাকাকালে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে দেখতে আসেন। তখন সা’দ (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি কি আমার সব সম্পদের দুই-তৃতীয়াংশের ওসিয়ত করব? তিনি (ﷺ) বললেন: না। তিনি (সা’দ (রাঃ)) বললেন: তাহলে আমি কি অর্ধেক সম্পদ ওসিয়ত করব? তিনি (ﷺ) বললেন: না। তিনি বললেন: আমি কি এক-তৃতীয়াংশের ওসিয়ত করব? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, এক-তৃতীয়াংশ। আর এক-তৃতীয়াংশও অনেক কিংবা বড় একটি অংশ। তুমি তোমার ওয়ারিসদেরকে সচ্ছল রেখে গেলে তা উত্তম হবে এর থেকে যে, তুমি তাদের গরিব অবস্থায় রেখে যাবে, আর তারা মানুষের কাছে হাত পাতবে।
