৩০/৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৬৩৪ - ওয়াসিয়াত
এক-তৃতীয়াংশ ওয়াসিয়্যাত করা
সুনানে আন-নাসায়ী : ৩৬৩৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৬৩৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَوْ غَضَّ النَّاسُ إِلَى الرُّبُعِ لِأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الثُّلُثَ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
লোকেরা যদি ওয়াসিয়্যাত করতে গিয়ে এক-চতুর্থাংশে সীমাবদ্ধ থাকতো, তাহলে তা-ই ঠিক হবে। কেননা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক-তৃতীয়াংশ। আর এক-তৃতীয়াংশই অনেক বা বড় একটি অংশ।
