৩০/৩. অধ্যায়ঃ

এক-তৃতীয়াংশ ওয়াসিয়্যাত করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৩৬

أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ شَيْبَانَ، عَنْ فِرَاسٍ، عَنْ الشَّعْبِيِّ، قَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ: أَنَّ أَبَاهُ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ سِتَّ بَنَاتٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا، فَلَمَّا حَضَرَ جِدَادُ النَّخْلِ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِي اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ دَيْنًا كَثِيرًا، وَإِنِّي أُحِبُّ أَنْ يَرَاكَ الْغُرَمَاءُ. قَالَ: «اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَةٍ»، فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ، فَلَمَّا نَظَرُوا إِلَيْهِ كَأَنَّمَا أُغْرُوا بِي تِلْكَ السَّاعَةَ، فَلَمَّا رَأَى مَا يَصْنَعُونَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ جَلَسَ عَلَيْهِ، ثُمَّ قَالَ: «ادْعُ أَصْحَابَكَ»، فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّى اللَّهُ أَمَانَةَ وَالِدِي، وَأَنَا رَاضٍ أَنْ يُؤَدِّيَ اللَّهُ أَمَانَةَ وَالِدِي لَمْ تَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً

জাবির ইব্‌ন আব্দুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁর পিতা উহুদ যুদ্ধে শহীদ হন। তিনি ছয় কন্যা রেখে যান এবং নিজের ওপর দেনাও রেখে যান। খেজুর কাটার সময় হলে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বললাম: আপনি জানেন যে, আমার পিতা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন, আর তিনি ঋণ রেখে গেছেন। আমার ইচ্ছা যে, পাওনাদাররা যেন আপনাকে দেখে। তিনি (ﷺ) জাবির (রাঃ)-কে বললেন: তুমি গিয়ে প্রত্যেক প্রকার খেজুর আলাদা আলাদা করে স্তূপ কর।আমি তা করে তাঁকে ডেকে আনলাম। যখন তারা তাঁকে (নবী (ﷺ)-কে) দেখল, তখন আমার ওপর রাগান্বিত হয়ে গেল। যখন তিনি (ﷺ) তাদের এ অবস্থা দেখলেন তখন সর্ববৃহৎ স্তূপের চারদিকে তিনবার প্রদক্ষিণ করলেন এবং পরে এর উপর বসে পড়লেন। এরপর বললেন: তোমার সেই লোকেদেরকে ডাক। এরপর তিনি (ﷺ) তাদেরকে পাত্র দ্বারা মেপে মেপে দিতে লাগলেন। শেষ পর্যন্ত আল্লাহ আমার পিতার সমস্ত ঋণ পরিশোধ করে দিলেন। আর সেখান থেকে একটা খেজুরও কম হল না। আমি শুধু এটাই চেয়েছিলাম যেন আল্লাহ আমার পিতার ঋণ পরিশোধ করে দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন