৩০/৪. অধ্যায়ঃ

মীরাসের সম্পদ বণ্টনের পূর্বে ঋণ পরিশোধ করতে হবে এবং এ বিষয়ে জাবির (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের মধ্যে বর্ণনায় বিরোধ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৩৭

أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ وَهُوَ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا، عَنْ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ: أَنَّ أَبَاهُ تُوُفِّيَ وَعَلَيْهِ دَيْنٌ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبِي تُوُفِّيَ وَعَلَيْهِ دَيْنٌ، وَلَمْ يَتْرُكْ إِلَّا مَا يُخْرِجُ نَخْلُهُ، وَلَا يَبْلُغُ مَا يُخْرِجُ نَخْلُهُ مَا عَلَيْهِ مِنَ الدَّيْنِ دُونَ سِنِينَ، فَانْطَلِقْ مَعِي يَا رَسُولَ اللَّهِ لِكَيْ لَا يُفْحِشَ عَلَيَّ الْغُرَّامُ، «فَأَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدُورُ بَيْدَرًا بَيْدَرًا فَسَلَّمَ حَوْلَهُ وَدَعَا لَهُ ثُمَّ جَلَسَ عَلَيْهِ، وَدَعَا الْغُرَّامَ فَأَوْفَاهُمْ، وَبَقِيَ مِثْلُ مَا أَخَذُوا»

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁর পিতা ঋণ করে মৃত্যুবরণ করেন। আমি নবী (ﷺ)-এর নিকট এসে বললাম: আমার পিতা ঋণ রেখে ইনতিকাল করেছেন। আর তার খেজুর বাগানের উৎপাদন ছাড়া কিছুই রেখে যাননি। এর উৎপাদনও এমন যে, এ ঋণ পরিশোধ করতে কয়েক বছর লেগে যাবে। হে আল্লাহর রসূল! আপনি আমার সঙ্গে চলুন, যাতে পাওনাদাররা আমার সাথে খারাপ ব্যবহার না করে।এ কথায় রসূলুল্লাহ (ﷺ) আমার সঙ্গে এলেন এবং প্রত্যেক স্তূপের চারদিকে প্রদক্ষিণ করতে লাগলেন। তিনি (ﷺ) প্রত্যেকটির নিকট গিয়ে সালাম ও দোয়া করলেন এবং ওপর বসে পড়লেন। তারপর পাওনাদারদের ডেকে তাদের পাওনা পরিশোধ করতে শুরু করলেন এবং পরিশোধ করে দিলেন। আর যে পরিমাণ তারা নিয়ে গিয়েছিলেন সে পরিমাণ অবশিষ্ট রয়েই গেল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন