৩০/৪. অধ্যায়ঃ
মীরাসের সম্পদ বণ্টনের পূর্বে ঋণ পরিশোধ করতে হবে এবং এ বিষয়ে জাবির (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের মধ্যে বর্ণনায় বিরোধ
সুনানে নাসাঈ : ৩৬৩৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৩৮
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ، قَالَ: تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ، قَالَ: وَتَرَكَ دَيْنًا فَاسْتَشْفَعْتُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى غُرَمَائِهِ أَنْ يَضَعُوا مِنْ دَيْنِهِ شَيْئًا، فَطَلَبَ إِلَيْهِمْ فَأَبَوْا، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْهَبْ فَصَنِّفْ تَمْرَكَ أَصْنَافًا، الْعَجْوَةَ عَلَى حِدَةٍ، وَعِذْقَ ابْنِ زَيْدٍ عَلَى حِدَةٍ، وَأَصْنَافَهُ ثُمَّ ابْعَثْ إِلَيَّ»، قَالَ: فَفَعَلْتُ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَلَسَ فِي أَعْلَاهُ أَوْ فِي أَوْسَطِهِ، ثُمَّ قَالَ: «كِلْ لِلْقَوْمِ»، قَالَ: فَكِلْتُ لَهُمْ حَتَّى أَوْفَيْتُهُمْ، ثُمَّ بَقِيَ تَمْرِي كَأَنْ لَمْ يَنْقُصْ مِنْهُ شَيْءٌ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম (রাঃ) ঋণগ্রস্ত অবস্থায় মারা যান। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পাওনাদারের কাছে এ মর্মে সুপারিশের দরখাস্ত করলাম যাতে তারা তার কিছু ঋণ কম করে। তিনি তাদের কাছে [তা] দাবী করলে তারা তা অস্বীকার করল। তখন নবী (ﷺ) আমাকে বললেন: হে জাবির! তুমি চলে যাও এবং প্রত্যেক প্রকার খেজুর হতে ‘আজওয়া এবং ‘ইফ ইবন যায়দ আলাদা করে ফেল। এভাবে অন্যান্য প্রকারকে আলাদা করে রাখ। পরে আমার নিকট লোক পাঠাবে।জাবির (রাঃ) বলেন: আমি তাই করলাম। পরে রাসূলুল্লাহ (ﷺ) এসে সবচেয়ে উঁচু অথবা মধ্যম স্তূপের উপর বসে বললেন : লোকেদেরকে মেপে দিতে থাকে। : আমি তাদেরকে মেপে দিতে লাগলাম এবং এভাবে তাদের পাওনা পরিশোধ করলাম। আমার খেজুর অবশিষ্ট রইলো। মনে হলো যে, তা হতে সামান্য পরিমাণও কমেনি।
