৩০/৪. অধ্যায়ঃ
মীরাসের সম্পদ বণ্টনের পূর্বে ঋণ পরিশোধ করতে হবে এবং এ বিষয়ে জাবির (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের মধ্যে বর্ণনায় বিরোধ
সুনানে নাসাঈ : ৩৬৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৩৯
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يُونُسَ بْنِ مُحَمَّدٍ حَرَمِيٌّ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ لِيَهُودِيٍّ عَلَى أَبِي تَمْرٌ، فَقُتِلَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ حَدِيقَتَيْنِ، وَتَمْرُ الْيَهُودِيِّ يَسْتَوْعِبُ مَا فِي الْحَدِيقَتَيْنِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ لَكَ أَنْ تَأْخُذَ الْعَامَ نِصْفَهُ وَتُؤَخِّرَ نِصْفَهُ؟» فَأَبَى الْيَهُودِيُّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ لَكَ أَنْ تَأْخُذَ الْجِدَادَ؟» فَآذِنِّي فَآذَنْتُهُ، فَجَاءَ هُوَ وَأَبُو بَكْرٍ فَجَعَلَ يُجَدُّ وَيُكَالُ مِنْ أَسْفَلِ النَّخْلِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِالْبَرَكَةِ حَتَّى وَفَيْنَاهُ جَمِيعَ حَقِّهِ مِنْ أَصْغَرِ الْحَدِيقَتَيْنِ - فِيمَا يَحْسِبُ عَمَّارٌ - ثُمَّ أَتَيْتُهُمْ بِرُطَبٍ وَمَاءٍ فَأَكَلُوا وَشَرِبُوا، ثُمَّ قَالَ: «هَذَا مِنَ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ»
জাবির ইৱ্ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার পিতা এক ইয়াহূদী হতে খেজুর ধার নিয়েছিলেন। তার ঋণ পরিশোধ না হতেই তিনি উহুদ যুদ্ধে শহীদ হন এবং দুটি বাগান রেখে যান। ইয়াহূদীর পাওনা দুই বাগানের খেজুরকে পুরো গ্রাস করে নিয়েছিল।নবী (ﷺ) ইয়াহূদীকে বললেন: তুমি কি তোমার খেজুরের অর্ধেক এ বছর এবং বাকী অর্ধেক আগামী বছর নিতে পার? ইয়াহূদী তা প্রত্যাখ্যান করল।নবী (ﷺ) জাবির (রাঃ)-কে বললেন: তুমি খেজুর কাটার সময় আমাকে সংবাদ দিবে? আমি খেজুর কাটার সময় তাঁকে খবর দিলাম। তিনি (ﷺ) আবু বকর (রাঃ)-কে সাথে নিয়ে এলেন এবং খেজুরের নিচের দিক হতে মেপে মেপে দেয়া হল।রাসূলুল্লাহ (ﷺ) বরকতের জন্য দোয়া করলেন। ফলে আমাদের ছোট বাগানের খেজুর দ্বারাই সমস্ত ঋণ আদায় হয়ে গেল। জাবির (রাঃ) বলেন: পরে আমি তাঁদের নিকট তাজা খেজুর এবং পানি পরিবেশন করলাম। অতঃপর তিনি (ﷺ) বললেন: এগুলো সেই নিয়ামত, যে সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে।
