৩০/৪. অধ্যায়ঃ
মীরাসের সম্পদ বণ্টনের পূর্বে ঋণ পরিশোধ করতে হবে এবং এ বিষয়ে জাবির (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের মধ্যে বর্ণনায় বিরোধ
সুনানে নাসাঈ : ৩৬৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৪০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ حَدِيثِ عَبْدِ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: تُوُفِّيَ أَبِي وَعَلَيْهِ دَيْنٌ، فَعَرَضْتُ عَلَى غُرَمَائِهِ أَنْ يَأْخُذُوا الثَّمَرَةَ بِمَا عَلَيْهِ فَأَبَوْا، وَلَمْ يَرَوْا فِيهِ وَفَاءً، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، قَالَ: «إِذَا جَدَدْتَهُ فَوَضَعْتَهُ فِي الْمِرْبَدِ فَآذِنِّي»، فَلَمَّا جَدَدْتُهُ وَوَضَعْتُهُ فِي الْمِرْبَدِ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَجَلَسَ عَلَيْهِ وَدَعَا بِالْبَرَكَةِ، ثُمَّ قَالَ: «ادْعُ غُرَمَاءَكَ فَأَوْفِهِمْ»، قَالَ: فَمَا تَرَكْتُ أَحَدًا لَهُ عَلَى أَبِي دَيْنٌ إِلَّا قَضَيْتُهُ، وَفَضَلَ لِي ثَلَاثَةَ عَشَرَ وَسْقًا، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَضَحِكَ وَقَالَ: «ائْتِ أَبَا بَكْرٍ وَعُمَرَ، فَأَخْبِرْهُمَا ذَلِكَ»، فَأَتَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ فَأَخْبَرْتُهُمَا، فَقَالَا: قَدْ عَلِمْنَا إِذْ صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا صَنَعَ أَنَّهُ سَيَكُونُ ذَلِكَ
জাবির ইৱ্ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) বর্ণিত। আমার পিতা মাথায় ঋণ রেখে মারা যান। আমি আমার পিতার পাওনাদারদের ডেকে বললাম: তারা যেন তাঁর দেনার বিনিময়ে এই খেজুর গ্রহণ করে, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। কেননা, তাদের কাছে খেজুরের পরিমাণ কম মনে হলো। জাবির (রাঃ) বলেন: এরপর আমি রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এ কথা বললাম। তিনি (ﷺ) বললেন: তুমি যখন খেজুর কাটবে এবং উঠানে স্তূপ করবে, তখন আমাকে জানাবে।জাবির (রাঃ) বলেন: আমি খেজুর কেটে উঠানে রেখে রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হলাম। তিনি (ﷺ) আবু বকর ও উমর (রাঃ)-কে সাথে নিয়ে এলেন। তিনি এসে তার উপর বসে পড়লেন এবং বরকতের জন্য দোয়া করলেন। এরপর তিনি (ﷺ) বললেন: তুমি তোমার পাওনাদারদের ডেকে এনে তাদের পাওনা দিয়ে দাও। আমার পিতার যাদের কাছে ঋণী ছিল, তাদের সকলের ঋণ আদায় করে দিলাম। কারো ঋণ অবশিষ্ট রইলো না, বরং তের ওয়াসক (খেজুর) অবশিষ্ট থেকে গেল। তারপর আমি রসূলুল্লাহ (ﷺ)-কে এই সংবাদ দিলে তিনি শুনে হেসে বললেন: যাও আবু বকর ও উমরকেও এ খবর দাও। আমি তাঁদের কাছে গিয়ে এ সংবাদ দিলে তাঁরা বললেন: আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম যে, রসূলুল্লাহ (ﷺ) যা করছেন, তার ফল এটাই হবে।
