৩০/৬. অধ্যায়ঃ

নিকটাত্মীয়ের জন্য ওয়াসিয়্যাত

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৪৪

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا نَزَلَتْ وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُرَيْشًا فَاجْتَمَعُوا، فَعَمَّ وَخَصَّ، فَقَالَ: «يَا بَنِي كَعْبِ بْنِ لُؤَيٍّ، يَا بَنِي مُرَّةَ بْنِ كَعْبٍ، يَا بَنِي عَبْدِ شَمْسٍ، وَيَا بَنِي عَبْدِ مَنَافٍ، وَيَا بَنِي هَاشِمٍ، وَيَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ، وَيَا فَاطِمَةُ أَنْقِذِي نَفْسَكِ مِنَ النَّارِ، إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ مِنَ اللَّهِ شَيْئًا غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا سَأَبُلُّهَا بِبِلَالِهَا»

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

"আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করে দিন"- (সূরা আশ শু'আরা ২৬: ২১৪) এ আয়াত নাযিল হলে রসূলুল্লাহ (ﷺ) [বিশেষভাবে] কুরাইশদের ডাকলেন। তাদের বিশেষ ও সাধারণ সকলে একত্রিত হল। তিনি (ﷺ) বললেন:হে বনী কা’ব ইবন লুআই, হে বনী মুররা ইবনু কা’ব, হে বনী আবদ শামস, হে বনী আবদ মানাফ, হে বনী হাশিমগণ, হে বনী আবদুল মুত্তালিব! তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন হতে রক্ষা কর। এরপর তিনি (ﷺ) নিজ কন্যা ফাতিমা (রাঃ)-কে বললেন: হে ফাতিমা! নিজেকে জাহান্নামের আগুন হতে বাঁচাও। আমি তোমাদেরকে আল্লাহর (আযাব হতে) রক্ষা করার ক্ষমতা রাখি না। তবে তোমাদের সাথে আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে তা আমি বজায় রাখব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন