৩০/৬. অধ্যায়ঃ

নিকটাত্মীয়ের জন্য ওয়াসিয়্যাত

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৪৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أُنْزِلَ عَلَيْهِ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ} [الشعراء: 214] فَقَالَ: «يَا مَعْشَرَ قُرَيْشٍ، اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنَ اللَّهِ، لَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ، لَا أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا، يَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا، يَا فَاطِمَةُ، سَلِينِي مَا شِئْتِ لَا أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا»

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

যখন এ আয়াত নাযিল হলো, "আপনি আপনার নিকটাত্মীয়কে সতর্ক করুন"- (সূরা আশ শু‘আরা ২৬ : ২১৪); তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন:হে কুরাইশের লোকগণ! তোমরা নিজেদেরকে আল্লাহর নিকট হতে কিনে নাও। আমি আল্লাহর সামনে তোমাদের কোনো উপকার করতে পারব না। হে আব্দ মানাফ-এর বংশধরগণ! আমি তোমাদেরকে আল্লাহর আজাব হতে রক্ষা করার ক্ষমতা রাখি না। হে আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব! আমি তোমার কোনো উপকার করতে সক্ষম নই। হে রসূলুল্লাহ (ﷺ)-এর ফুফু সফিয়া! আমি আল্লাহর আজাব হতে আপনাকে রক্ষা করতে সক্ষম নই। হে ফাতিমা! তুমি যা ইচ্ছা আমার নিকট চাইতে পার, আল্লাহর আজাব হতে তোমাকে রক্ষা করার ক্ষমতা রাখি না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন