৩০/৬. অধ্যায়ঃ
নিকটাত্মীয়ের জন্য ওয়াসিয়্যাত
সুনানে নাসাঈ : ৩৬৪৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৪৮
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ وَهُوَ ابْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ} [الشعراء: 214]، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا فَاطِمَةُ ابْنَةَ مُحَمَّدٍ، يَا صَفِيَّةُ بِنْتَ عَبْدِ الْمُطَّلِبِ، يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، لَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، سَلُونِي مِنْ مَالِي مَا شِئْتُمْ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
যখন আয়াত নাজিল হলো, (وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ ) "আর তুমি সতর্ক কর তোমার নিকটাত্মীয় স্বজনদের”- (সূরা আশ্ শু’আরা ২৬: ২১৪); তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে মুহাম্মদের মেয়ে ফাতিমা! হে আবদুল মুত্তালিবের কন্যা সাফিয়া! হে আবদুল মুত্তালিবের বংশধররা! আল্লাহর আযাব হতে আমি তোমাদের কোনো উপকারে আসব না। তোমরা আমার মাল থেকে যা ইচ্ছা চাইতে পার।
