৩০/৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৬৪৯ - ওয়াসিয়াত
কারো হঠাৎ মৃত্যু হলে মৃত ব্যক্তির পক্ষ হতে তার পরিবারের সদাক্বাহ্ করা কি মুস্তাহাব?
সুনানে আন-নাসায়ী : ৩৬৪৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৬৪৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: أَنَّ رَجُلًا قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا، وَإِنَّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ، فَتَصَدَّقَ عَنْهَا»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন: আমার আম্মা হঠাৎ মারা গেছে, যদি তিনি কথা বলার সময় পেতেন, তবে (সম্ভবত) দান-খয়রাত করার কথা বলতেন। আমি কি তার পক্ষে হতে দান করবো? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ। তুমি তার পক্ষ হতে দান কর।
