৩০/৭. অধ্যায়ঃ

কারো হঠাৎ মৃত্যু হলে মৃত ব্যক্তির পক্ষ হতে তার পরিবারের সদাক্বাহ্ করা কি মুস্তাহাব?

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৫০

أَنْبَأَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ بْنِ سَعِيدِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: خَرَجَ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ، وَحَضَرَتْ أُمَّهُ الْوَفَاةُ بِالْمَدِينَةِ، فَقِيلَ لَهَا: أَوْصِي، فَقَالَتْ: فِيمَ أُوصِي؟ الْمَالُ مَالُ سَعْدٍ، فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ يَقْدَمَ سَعْدٌ، فَلَمَّا قَدِمَ سَعْدٌ ذُكِرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ يَنْفَعُهَا أَنْ أَتَصَدَّقَ عَنْهَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ»، فَقَالَ سَعْدٌ: حَائِطُ كَذَا وَكَذَا صَدَقَةٌ عَنْهَا، لِحَائِطٍ سَمَّاهُ

সা'দ ইব্‌ন উবাদা (রাঃ) হতে বর্ণিতঃ

সাঈদ ইবন সাঈদ ইবন উবাদা (রাঃ) তার দাদা হতে বর্ণনা করেন। সাদ ইবন উবাদা (রাঃ) নবী (ﷺ)-এর সাথে কোনো যুদ্ধে বের হন। এ সময় তার মাতা মদিনায় মুমূর্ষু অবস্থায় ছিলেন। তাকে বলা হলো: আপনি ওসিয়ত করুন। তিনি বললেন: আমি কিসের ওসিয়ত করব, মাল তো সাদ-এর। সাদ পৌঁছার পূর্বেই তিনি মারা গেলেন।সাদ (রাঃ) এলে তাকে এ কথা বলা হল। তিনি বললেন: হে আল্লাহর রসূল (ﷺ)! যদি আমি তার পক্ষ হতে সাদাকা করি, তবে কি তার কোনো কাজে আসবে? নবী (ﷺ) বললেন: হ্যাঁ। তখন সাদ একটি বাগানের নাম উল্লেখ করে বললেন: আমি তা তার পক্ষ হতে দান করলাম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন