৩০/৮. অধ্যায়ঃ
মৃতের পক্ষ হতে সদাক্বার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৩৬৫৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৫৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمَّهُ تُوُفِّيَتْ أَفَيَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنَّ لِي مَخْرَفًا فَأُشْهِدُكَ أَنِّي قَدْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি বলল: হে আল্লাহর রসূল (ﷺ)! আমার মা মারা গেছেন। তার পক্ষ হতে আমি সাদাকা করলে কি তার কোনো উপকার আসবে? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ। সে বলল: আমার একটি বাগান আছে। আমি আপনাকে সাক্ষী রেখে তা তাঁর পক্ষ হতে সাদাকা করে দিলাম।
