৩০/৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৬৬৬ - ওয়াসিয়াত
সুফইয়ান-এর বর্ণনায় ইখতিলাফ
সুনানে আন-নাসায়ী : ৩৬৬৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৬৬৬
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، عَنْ حَجَّاجٍ، قَالَ: سَمِعْتُ شُعْبَةَ، يُحَدِّثُ عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، يُحَدِّثُ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ: أَنَّ أُمَّهُ مَاتَتْ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ، أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ» فَتِلْكَ سِقَايَةُ سَعْدٍ بِالْمَدِينَةِ
সা‘দ ইব্নু ‘উবাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর মাতা মারা যান, তিনি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার মা মারা গেছেন। আমি কি তার পক্ষ হতে দান করবো? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ। তিনি বললেন: কোন ধরনের দান উত্তম? তিনি (ﷺ) বললেন: পানি পান করানো। মাদীনায় সা'দ-এর পানি পান করানোর ধারাই অব্যাহত রয়েছে।
