৩০/১১. অধ্যায়ঃ
ইয়াতীমের মালের দায়িত্ব পালনকালে কি সুযোগ-সুবিধা গ্রহণ করবে
সুনানে নাসাঈ : ৩৬৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৬৮
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ: أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي فَقِيرٌ لَيْسَ لِي شَيْءٌ وَلِي يَتِيمٌ، قَالَ: «كُلْ مِنْ مَالِ يَتِيمِكَ غَيْرَ مُسْرِفٍ وَلَا مُبَاذِرٍ وَلَا مُتَأَثِّلٍ»
আমর ইব্ন শুআয়ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমর ইবন শু‘আইব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন। এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলল: আমি গরিব, আমার কিছুই নেই, আর আমার অভিভাবকত্বে একজন ইয়াতিম রয়েছে। তিনি (ﷺ) বললেন: তুমি ইয়াতিমের সম্পদ হতে ভক্ষণ কর, কিন্তু অতিরিক্ত এবং বাহুল্য খরচ করো না। আর নিজের জন্য সম্পদ সঞ্চয় করবে না।
