৩০/১১. অধ্যায়ঃ

ইয়াতীমের মালের দায়িত্ব পালনকালে কি সুযোগ-সুবিধা গ্রহণ করবে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৬৯

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُدَيْنَةَ، عَنْ عَطَاءٍ وَهُوَ ابْنُ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: " لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ {وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ} [الأنعام: 152] وَ {إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا} [النساء: 10]، قَالَ: " اجْتَنَبَ النَّاسُ مَالَ الْيَتِيمِ وَطَعَامَهُ، فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، فَشَكَوْا ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ: {وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ} [البقرة: 220]- إِلَى قَوْلِهِ - {لَأَعْنَتَكُمْ} [البقرة: 220] "

ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

যখন নাযিল হলো, "তোমরা সৎ উদ্দেশ্য ছাড়া ইয়াতিমের সম্পদের নিকটবর্তী হয়ো না..."- (সূরা আল আনআম ৬ : ১৫২) এবং "যারা অন্যায়ভাবে ইয়াতিমদের মাল ভক্ষণ করে...."- (সূরা আন নিসা ৪ : ১০); তখন লোক ইয়াতিমের মালের নিকট তাদের খাদ্য হতে নিজকে দূরে রাখতে শুরু করল। মুসলিমদের জন্য এটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াল। এ সম্পর্কে তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অভিযোগ করলে আল্লাহ তা‘আলা নাযিল করলেন: “তারা আপনাকে ইয়াতিমদের সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, তাদের জন্য সংযত ব্যবস্থাপনা গ্রহণ করাই উত্তম..."- (সূরা আল বাকারা ২ : ২২০)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন