৩/৬. অধ্যায়ঃ
হায়য ও ইস্তিহাযার রক্তের পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৬৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৭
أَخْبَرَنَا أَبُو الْأَشْعَثِ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ: سَمِعْتُ هِشَامًا يُحَدِّثُ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ بِنْتَ أَبِي حُبَيْشٍ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَا أَطْهُرُ أَفَأَتْرُكُ الصَّلَاةَ؟ قَالَ: «لَا. إِنَّمَا هُوَ عِرْقٌ» قَالَ خَالِدٌ: وَفِيمَا قَرَأْتُ عَلَيْهِ «وَليْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ، ثُمَّ صلِّي»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা বিনতে আবু হুবাইশ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি পবিত্র হই না, আমি কি সালাত আদায় করা ছেড়ে দিব? তিনি বললেন, না, তা শিরা থেকে আসা রক্ত বিশেষ।খালিদ বলেন, আমি যা তার কাছে পাঠ করেছি, তাতে রয়েছে, তা হায়জ নয়, যখন হায়জ দেখা দেয় তখন তুমি সালাত ছেড়ে দিবে আর যখন তা শেষ হয় তখন তোমার শরীর থেকে রক্ত ধৌত করে নিবে এবং সালাত আদায় করবে।
