৩১/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৬৭৮ - বিশেষ দান
বিশেষ দানের ব্যাপারে নু‘মান ইবনু বাশীর (রাঃ)-এর হাদীসের বর্ণনায় মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ৩৬৭৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৬৭৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ: أَنَّ بَشِيرًا، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، نَحَلْتُ النُّعْمَانَ نِحْلَةً، قَالَ: «أَعْطَيْتَ لِإِخْوَتِهِ؟» قَالَ: لَا، قَالَ: «فَارْدُدْهُ»
বশীর (রাঃ) হতে বর্ণিতঃ
হিশাম ইবনু 'উরওয়াহ্ (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন, বাশীর (রাঃ) নবী (ﷺ)-এর কাছে এসে বললেন: হে আল্লাহর নবী! আমি নু'মান-কে কিছু দান করেছি। তিনি (ﷺ) বললেন: তুমি কি তার ভাইদেরকেও দিয়েছ? তিনি বললেন: না। তিনি (ﷺ) বললেন: তবে তুমি তা ফিরিয়ে নাও।
